প্রগতি ত্রিপুরা, ১৮ অক্টোবর, ২০২৫। ৫১ ফুটের কালী মূর্তি। বরাবর তেলিয়ামুড়া তথা খোয়াই জেলার মধ্যে কালী পূজার নিরিখে রীতিমতো সারা তৈরি করে কালি টিলা যুব সংস্থা।
এবারও ১২ লক্ষ টাকার প্রস্তাবিত আর্থিক বাজেটকে সামনে রেখে কালিটিলা যুব সংস্থা বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং স্থানীয় এলাকাবাসীরা দিনরাত এক করে সুদৃশ্য পূজা মন্ডপ সহ একান্ন ফুট উচ্চতার প্রতিমা নিয়ে পূজা করার জন্য প্রস্তুতি করছেন।
গোটা বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় কালীটিলা যুব সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে অন্যান্য বছরের মত এবছরও তেলিয়ামুড়া বাসি তথা রাজ্যবাসীকে আনন্দ দেওয়ার জন্য তাদের প্রয়াস জারি রয়েছে।
এছাড়া এবারের এই পূজাতে বিশেষ আকর্ষণ হিসেবে আনন্দ মেলার পাশাপাশি আগামীতেই শে অক্টোবর সকলের জন্য অন্য ভোগের ব্যবস্থা করা হয়েছে এমনটাও জানা গেছে।
এই আকর্ষণীয় পূজা মন্ডপের উদ্বোধন আগামী ১৯ শে অক্টোবর বিধায়িকা তথা ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় এর হাত ধরে হবে এমনটাই দাবি ক্লাব কর্তৃপক্ষের।
ওইঅর্থাৎ সবমিলিয়ে নিশ্চিতভাবে দাবী করা যায় অন্যান্য বছরের মত এবারও ব্যাপক উৎসাহের সাথে কালী পূজা আয়োজন করতে চলেছে কালিটিলা যুব সংস্থা।







