খোয়াইয়ে ধৃত তিন বাংলাদেশি

প্রগতি ত্রিপুরা, ১৯ অক্টোবর, ২০২৫। উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তিন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন নারীও রয়েছেন। খোয়াই জি এ বি চৌমুণী এলাকা থেকে ধৃত তিন বাংলাদেশিকে আটক করা হয়েছ। ধৃত বাংলাদেশের কাছ থেকে উদ্ধার হয় বাংলাদেশি টাকা ও বিভিন্ন পণ্য সামগ্রী।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খোয়াই সুভাষ পার্ক ফাঁড়ির পুলিশ আজ সন্ধ্যায় তিনজন লোককে আটক করে। আটক করা ৩ বাংলাদেশীদের নাম হৃদয় দাস, মিকশন দাস এবং নিকিতা দাস।

তাছাড়া তাদের কাছ থেকে বাংলাদেশে টাকা ও বিভিন্ন পণ্য সামগ্রিক রয়েছে। পরবর্তী সময়ে তাদেরকে আটক করে আনা হয় সুভাষ পার্ক পুলিশ ফাঁড়িতে।

Leave a Comment