অনলাইন ডেস্ক, ৫ জুলাই ২০২৫। বাংলাদেশী অনুপ্রবেশ নিয়ে এবার সরব তিপ্রা মথা।
বাংলাদেশি অনুপ্রবেশ রুখতে এবার পদযাত্রায় দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন মাথার সদস্যরা।
শনিবার আগরতলার উত্তর গেট থেকে জমায়েত হয়ে দিল্লির উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন।
এদিন পদ যাত্রা সম্পর্কে বলতে গিয়ে মাথার নেতৃত্ব ডেবিট মোডাসিং জানান বাংলাদেশি অনুপ্রবেশ একটি আন্তর্জাতিক সমস্যা এই সমস্যা নিরসনে রাজ্য সরকারের ভূমিকা সদর্থক নয় ।
তাই এই অনুপ্রবেশ রুখতে এবার দিল্লিতে পদ যাএার মাধ্যমে কেন্দ্রীয় নেতৃত্বদের উদ্দেশ্যে বার্তা দেবেন।
বাংলাদেশি অনুপ্রবেশের কারণে রাজ্যের অনেক লোক তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
নিজের জায়গায় থেকে নিজেদের সংগ্রাম করতে হচ্ছে অস্তিত্ব জানান দিতে।
এই বিষয়ে বহু ডেপুটেশনসহ আন্দোলন করতে হয়েছে কিন্তু তার কোন সূরাহা হয়নি।
উদতাই বাধ্য হয়ে দিল্লির উদ্দেশ্যে বাংলাদেশ অনুপ্রবেশ রুখতে পদযাত্রায় শামিল হয়েছেন বলে জানান তিনি।








