গাঁজা পাচারকারী বহি: রাজ্যের তিন মহিলা আটক

অনলাইন ডেস্ক, ০৩ জুলাই, ২০২৫: বৃহস্পতিবার বহি রাজ্যের তিন মহিলা কে অবৈধভাবে গাঁজা পাচার করার সময় হাতেনাতে আটক করে তেলিয়ামুড়া থানার পুলিশ। আটক করা হয়েছে ১৫ কেজি উপরে শুকনা গাজা যার বাজার মূল্য এক লক্ষাধিক টাকা। সূত্রে জানা যায়, ধৃত তিন মহিলা বহি: রাজ্যের বাসিন্দা ।

আগরতলা থেকে আমবাসা গামী একটি ম্যাক্স গাড়িতে অভিযান চালিয়ে তিন মহিলাকে গ্রেফতার করা হয় । শুক্রাবারই তাদের আদালতে তোলা হয় । গত কয়েকমাস ধরে বহিঃ রাজ্যে গাঁজা পাচারের ঘটনা ঘটছে । অন্যদিকে, এই গাঁজা পাচারের ঘটনায় জড়িত মহিলাদের বেশি করে যোগ পাওয়া যাচ্ছে ।

ঘটনার বিবরণ দিতে গিয়ে মহিলা সাব-ইন্সপেক্টর সুমিত্রা দেববর্মা দাবি করেছেন থানার সামনেই ভেহিকেল চেকিং করছিলেন। আগরতলা থেকে আমবাসা গামী একটা ম্যাক্স গাড়িকে থামিয়ে তল্লাশি চালালে তিনজন মহিলা যাত্রীকে সন্দেহ হয়।

এরপর থানায় নিয়ে গিয়ে সমস্ত প্রকারের নিয়ম কে মান্যতা প্রদান করে তল্লাশি চালানোর পর রীতিমতো নিজেদের পোশাকের ভেতরে রাখা অবস্থায় ১৫ কেজি উপরে শুকনা গাজা যার বাজার মূল্য এক লক্ষাধিক টাকা উদ্ধার করা হয়। এই ব্যাপারে তেলিয়ামুড়া থানায় সুস্পষ্ট ভাবে এনডিপিএস এক্ট অনুযায়ী মামলা গ্রহণ সাপেক্ষে তদন্ত চলছে বলে পুলিশের দাবি।

Leave a Comment