বিভিন্ন প্রকল্পের সুবিধা থেকে প্রকৃত সুবিধাভোগীরা যাতে কোনোভাবেই বঞ্চিত না হন সেদিকে লক্ষ্য রাখতে হবে। : খাদ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক, ২৫ জুন, ২০২৫: । ধরতি আবা জনভাগীদারি অভিযানের সিপাহীজলা জেলাভিত্তিক পর্যালোচনা সভা বিভিন্ন প্রকল্পের সুবিধা মানুষের কাছে দ্রুত পৌঁছাতে খাদ্যমন্ত্রীর নির্দেশ বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা যাতে মানুষের কাছে গিয়ে দ্রুত পৌঁছায় তা সুনিশ্চিত করার জন্য খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন।

আজ সিপাহীজলা জেলার জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে ধরতি আবা জনভাগীদারি অভিযান উপলক্ষ্যে জেলাভিত্তিক পর্যালোচনা সভায় অংশ নিয়ে খাদ্যমন্ত্রী বলেন, প্রতি ঘরে সুশাসন অভিযানের মতোই মানুষের আর্থসামাজিক মানোন্নয়নের লক্ষ্যে ধরতি আবা জনভাগীদারি অভিযান শুরু করা হয়েছে।

বিভিন্ন প্রকল্পের সুবিধা থেকে প্রকৃত সুবিধাভোগীরা যাতে কোনোভাবেই বঞ্চিত না হন সেদিকে লক্ষ্য রাখতে হবে।
বৈঠকে জানানো হয়েছে, সিপাহীজলা জেলায় এ পর্যন্ত নলছড় ব্লক ব্যতীত ৬টি ব্লকে এই অভিযানের অংশ হিসেবে ১১০টি শিবির করা হয়েছে।

এছাড়া পি.এম. গরীব কল্যাণ অন্ন যোজনায় ৬১৬ জন, আয়ুষ্মান ভারত কার্ডে ১,৫৮১ জন, পি.এম. কিষাণ সম্মাননিধি যোজনায় ৮৬৬ জন, পিএম, জনধন যোজনায় ৬১৯ জন সুবিধাভোগীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সভায় জেলাশাসক ডা. সিদ্ধার্থ শিব জয়সওয়াল জানান, ভিলেজ কমিটিগুলিতে শিবির সম্পূর্ণ করার পর জেলাভিত্তিক অনুষ্ঠান করা হবে।

সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক রিংকু লাখের এই অভিযানের অঙ্গ হিসেবে যে সমস্ত শিবির করা হয়েছে তার বিস্তারিত তথ্য তুলে ধরেন। সভায় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

Leave a Comment