ঈদ-উল-জোহা উপলক্ষ্যে রাজ্যপালের শুভেচ্ছা

অনলাইন ডেস্ক, ৬ জুন, ২০২৫: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু ঈদ উল জোহা উপলক্ষ্যে রাজ্যবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন। শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, ‘ঈদ-উল-জোহা অথবা ঈদ-আল-আহা, সাধারণত বকরিদ নামে পরিচিত, যা আনুগত্য ও ত্যাগের উৎসব। এটি ইসলাম ধর্মাবলম্বীদের নিকট দ্বিতীয় সর্ববৃহৎ উৎসব।

এই উৎসব সর্বশক্তিমান আল্লাহের প্রতি ভক্তির প্রতীক। তাছাড়া এটি মুসলমানদের হজ যাত্রা সম্পন্ন হওয়ার বার্তাও বয়ে নিয়ে আসে। ঈদ-আল-আদ্রা উৎসব ত্যাগের প্রতীক। এই উৎসবের অন্যতম অংশ হলো কোরবানি।

ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী এই উৎসবটি ধু-আল-হিজা মাসের দশম দিন পালন করা হয়। এই দিনে মুসলিম সম্প্রদায়ের লোকজন নতুন কাপড় পরিধান করে মসজিদে যান এবং আল্লার প্রতি শান্তি ও সমৃদ্ধির প্রার্থনা করেন।’শুভেচ্ছাবার্তায় রাজ্যপাল আশা প্রকাশ করেন এই উৎসব রাজ্যের জনগণের জন্য আনন্দ, ভালোবাসা, সুখ, সমৃদ্ধি, শান্তি, সৌভ্রাতৃত্ববোধ বয়ে নিয়ে আসবে।

Leave a Comment