অনলাইন ডেস্ক, ৬ জুন, ২০২৫: কমলাসাগর বাসীর সার্বিক মঙ্গলার্থে মানুষের স্বার্থে মানুষের কল্যাণে পাশে থাকার অঙ্গীকার নিয়ে কসবেশ্বরী সামাজিক সংস্থার শুভ সূচনা হয় শুক্রবার। মুসলিম ধর্মাবলিদের ঈদের শুভক্ষণে কসবেশ্বরী সামাজিক সংস্থার উদ্যোগে কমলাসাগর বিধানসভার অন্তর্গত মতিনগর এলাকার মায়েদের হাতে উপহার স্বরূপ তুলে দেওয়া হয় মশারি।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন দুলাল সরকার। তিনি বলেন আমি অত্যন্ত আশাবাদী ও নিশ্চিত এই সংস্থা আগামীদিনে কমলাসাগর বিধানসভার মানুষের স্বার্থে মানুষের কল্যাণহীতে আরও জোরদার কদমে এগিয়ে যাবে। এই ধরনের উদ্যোগের জন্য সংস্থার প্রত্যেক সদস্যকে সাধুবাদ জানান এবং এই সংস্থার শ্রী বৃদ্ধি বৃদ্ধি কামনা করেন তিনি।
সংস্থার সভাপতি বিশিষ্ট সমাজসেবী সুবীর চৌধুরী বলেন কমলাসাগরবাসীর সার্বিক মঙ্গলার্থে মানুষের স্বার্থে মানুষের কল্যাণে পাশে থাকার অঙ্গীকার নিয়ে কসবেশ্বরী সামাজিক সংস্থার সূচনা করছি। প্রতিনিয়ত সাধারণ মানুষের পাশে থেকে এই সংস্থা এগিয়ে যাবে। আজকের এই আয়োজনে ছিলেন এ সংস্থার মেম্বার সমাজসেবী হরেকৃষ্ণ দর, দুলাল সরকার, পার্থ সরকার , স্বপন মিয়া সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।







