অনলাইন ডেস্ক, ৪ জুন, ২০২৫: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ থেকে বিলোনীয়া পুরাতন টাউনহলে শুরু হয়েছে দুই দিনব্যাপী ভীষ্মদেব স্মৃতি শিশু নাটক প্রতিযোগিতা-২০২৫। প্রদীপ প্রজ্জ্বলন করে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিলোনীয়া পুরপরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ।
উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের শিক্ষা, স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি শম্ভু মানিক, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব দেবাশীষ চক্রবর্তী, জেলা শিক্ষা কার্যালয়ের ওএসডি জীবন চন্দ্র দাস, বিলোনীয়া পুর পরিষদের শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশান বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অনুপম চক্রবর্তী প্রমুখ।
অতিথিগণ বর্তমান যুব সমাজকে বেশি করে নাটকে উৎসাহিত করতে দপ্তরের এই ধরণের উদ্যোগের প্রশংসা করেন এবং যুব সমাজকে সঠিক পথে চালিত করতে নাটকের ভূমিকার কথা তুলে ধরেন তাদের বক্তব্যে। এই প্রতিযোগিতায় জেলার মোট ১৩টি বিদ্যালয় ও সংস্থা অংশগ্রহণ করেছে। আগামীকাল প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।








