ভোটারদের অংশগ্রহণ সম্পর্কে তথ্য জানাতে নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ

অনলাইন ডেস্ক, ৪ জুন, ২০২৫: বিভিন্ন নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ সম্পর্কে সময়মত তথ্য সরবরাহের লক্ষ্যে ভারতের নির্বাচন কমিশন এখন প্রযুক্তি ভিত্তিক ব্যবস্থা চালু করছে। নির্বাচন কমিশনের সময়মত তথ্য প্রদানে জনগণের প্রতি অঙ্গীকারকে সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে ভারতের নির্বাচন কমিশন থেকে এক প্রেস নোটে জানানো হয়েছে।

কন্ডাক্ট অব ইলেকশন রুলস ১৯৬১ অনুযায়ী কত সংখ্যক ভোট পড়েছে তা উল্লেখ করে প্রিসাইডিং অফিসারকে ফর্ম ১৭ সি পোলিং এজেন্ট এর কাছে জমা দিতে হয় ভোটদান পর্ব শেষ হওয়ার পর। এই আইনী ব্যবস্থা অপরিবর্তিত থাকলেও ভোটদানের হার সম্পর্কে দ্রুত তথ্য প্রদানের লক্ষ্যে ভিটিআর অ্যাপ আপডেট করা হবে।

নতুন ব্যবস্থায় প্রতিটি ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসারকে এখন ভোটের দিন প্রতি দু’ঘন্টা পরপর কত ভোট পড়েছে সেই তথ্য ইসিআইএনইটি (ECINET) অ্যাপ-এ আপলোড করতে হবে। এতে সময় সাশ্রয় হবে। এই সংখ্যা স্বয়ংক্রিয় ভাবে নির্বাচন ক্ষেত্র স্তরে হিসাব হবে।

এতে ভোটদান শেষ হওয়ার সাথে সাথে প্রিসাইডিং অফিসারের আপলোড হওয়া তথ্য থেকে প্রতিটি নির্বাচন ক্ষেত্রে কত ভোট পড়েছে তার একটা আভাস ভোট শেষ হওয়ার সাথে সাথেই পাওয়া যাবে। বিহার নির্বাচনের আগেই এই ভিটিআর অ্যাপ ইসিআইএনইটি-এর একটি অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে চালু হয়ে যাবে।

আগে গতানুতিক পদ্ধতিতে সেক্টর অফিসাররা কত শতাংশ ভোট পড়েছে সেই তথ্য ম্যানুয়ালভাবে সংগ্রহ করতেন। তারপর সেই তথ্য ফোনে, এসএমএস করে কিংবা অ্যাপ-এর মাধ্যমে ম্যাসেজ করে পাঠাতে হতো রিটার্নিং অফিসারের কাছে।

সেই তথ্য প্রতি দুই ঘণ্টায় যোগ দিয়ে মোট সংখ্যা বের করে ভিটিআর অ্যাপ-এ আপলোড করা হত। ভোটদানের হার কয়েক ঘন্টা পরে আপডেট করা হত এবং ফিজিক্যাল রেকর্ডের ভিত্তিতে সেই তথ্য রাত্রে কিংবা তার পরদিন পৌঁছাত। এই ৪-৫ ঘন্টা বিলম্বের কারণে অনেক সময় প্রকৃত তথ্যের অপব্যাখ্যা দেওয়া হত।

Leave a Comment