অনলাইন ডেস্ক, ৩ জুন, ২০২৫: ক্যাম্পের ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছিলেন ত্রিপুরা স্টেট রাইফেলের একজন কর্মরত জওয়ান। ঘটনাটি ঘটেছে শনিবার ফটিকরায়ের গোকুলনগরএলাকায়। দুষ্কৃতীরা কর্মরত জওয়ান উপর প্রাণঘাতি হামলা চালিয়েছিল। এ নিয়ে নিন্দার ঝড় গোটা এলাকায়।
জানা যায় ১৫ নং ব্যাটেলিয়ানের কর্মরত TSR জোয়ান সঞ্জু মালাকার সে কুমারঘাট সায়দাবাড়ি এলাকায় কর্মরত সে গত শনিবার কুমারঘাট সায়দাবাড়ি থেকে ডিউটি সেরে পরিবারের কাজের উদ্দেশ্যে ফটিকরায় গোকুলনগর স্থিত বাড়িতে রওনা দেয় তখন গোকুলনগর বাজার এলাকায় সাইকেল রাখার কোন একটি ঘটনাকে কেন্দ্র করে এলাকারেই ৪ জন দুষ্কৃতিকারী টিএসআর জওয়ান সঞ্জু মালাকারের উপর প্রাণঘাতি হামলা চেষ্টা করে এতে জোওয়ানের মাথায় এবং বুকে আঘাত লাগে।
এছাড়াও শরীরের বিভিন্ন জায়গাতে প্রচন্ড আঘাত লাগে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনার চার দিনের মাথায় মঙ্গলবার টিএসআর জওয়ান ও তার বাড়ির আত্মীয়-স্বজন মিলে আসামির নাম ধাম দিয়ে বিচার চেয়ে ফটিকরায় থানায় মামলা দায়ের করেন।
অভিযুক্তদের তালিকায় রয়েছেন সজল মালাকার, সুব্রত মালাকার, বিকাশ দাস ও সুশান্ত মালাকার। এই চারজনের বিরুদ্ধে মামলার রুজু হয়, এখন দেখার বিষয় পুলিশ সরেজমিনে তদন্ত করে কি সত্যতা বেরিয়ে আনে তা নিয়ে তাকিয়ে আছে গোকুলনগর এলাকার মানুষ।








