স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সচেতনতা শিবির

অনলাইন ডেস্ক,২০ মে, ২০২৫: মঙ্গলবার আগরতলা সুকান্ত একাডেমিতে স্মার্ট সিটি উদ্যোগে শহরের অস্তায়ী খাবার বিক্রেতাদের নিয়ে স্বাস্থ্য পরীক্ষা ও খাদ্য নিরাপত্তা সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এই সচেতনতা শিবিরের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র ও বিধায়ক দীপক মজুমদার।

উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, স্মার্ট সিটির সিইও শৈলেশ কুমার যাদব, এএমসির অনন্য কর্পোরেটররা। সচেতনতা শিবিরে ক্রেতাদের সচেতন করা সহ স্ট্রিট ভেন্ডারদের রেজিষ্ট্রেরেশন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন সিইও শৈলেশ কুমার যাদব।

শিবিরের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখতে মেয়র ও বিধায়ক দীপক মজুমদার বলেন, যারা এই ব্যাবসার সাথে যুক্ত রয়েছে তারা যাতে সুস্থ থাকে তার জন্যই এই সচতনতা শিবির, কারন স্ট্রিট ভেন্ডারদের উপর নির্ভর করে ক্রেতাদের সুস্থ থাকার ক্ষেত্রে।

তিনি আরো বলেন, ভেন্ডাররা যারা পি এম সেবানিধি প্রকল্পে ব্যাঙ্ক এর মাধ্যমে ঋণ নিয়েছেন অনেকেই ঠিকমতো ঋণ পরিশোধ করছে না। এই বিষয়ে নেতৃত্বদের সাথে আলোচনা করার পরামর্শ দিয়েছেন মেয়র দীপক মজুমদার।

Leave a Comment