স্ট্রেন্থ লিফটিং-এ রাজ্যের খেলোয়াড়দের সাফল্য

অনলাইন ডেস্ক, ১৭ মে, ২০২৫: অল ত্রিপুরা স্ট্রেন্থ লিফটিং অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে গত ২৫ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে থার্ড ইস্টার্ন ইন্ডিয়া এন্ড ওম্যান স্ট্রেন্থ এবং incline bench press এর আসর অনুষ্ঠিত হয় ।

সেই আসরে রাজ্য থেকে ২১ জন পুরুষ এবং আট জন মহিলা সহ মোট ২৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। যার মধ্য থেকে ছয়টি গোল্ড, চারটি সিলভার এবং পাঁচটি ব্রোঞ্জ পদক পায় রাজ্যের খেলোয়াররা এবং স্ট্রং ম্যান হিসেবে ভূষিত হয় দীপক বর্মন।

আজ নলছড় দশমী ঘাট প্রাঙ্গনে বিজয়ীদের সংবর্ধিত করা হয় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে। যাতে উপস্থিত ছিলেন নলছড় ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান স্বপন দাস, সংস্থার ভাইস প্রেসিডেন্ট রতন দাস, বেনু মধু দেবনাথ সদস্য ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল, সঞ্জয় আচার্জী, তপন কুমার আচার্যজী প্রমুখ।

এদিন এক সাংবাদিক সম্মেলনে মধ্য দিয়ে রাজ্যের খেলোয়াড়দের এই জয়ের ব্যাপারে জানান ত্রিপুরা স্ট্রেন্থ লিফটিং অ্যাসোসিয়েশনের সম্পাদক তপন কুমার আচার্য। পাশাপাশি তিনি এও জানান রাজ্য থেকে তিনজন স্ট্রেন্থ লিফটার সুকান্ত দাস দীপক বর্মন এবং রুপশ্রী দাস আগামী জুন মাসে তারা দেশের হয়ে আন্তর্জাতিক আসরে থাইল্যান্ডে অংশগ্রহণ করবে। এদিন তাদেরও অভিনন্দন জানানো হয় যেন তারা তাদের খেলার মাধ্যমে সফলতা অর্জন করতে পারে এবং দেশের সুনাম কুরাতে পারে।

Leave a Comment