অনলাইন ডেস্ক, ০১ মে, ২০২৫: এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ধর্মনগর সরকারি বালিকা বিদ্যালয় এর কলা বিভাগের ছাত্রী বর্ণালী রায় ৪৮০ নম্বর পেয়ে বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখে। ৩০শে এপ্রিল প্রকাশিতহয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল।
জাতীয় স্তরে ভর্তি পরীক্ষার কথা মাথায় রেখেই এ বছর প্রায় এক মাসের মাথায় ফলাফল ঘোষণা করল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক । এক সাক্ষাৎকারে বর্ণালী জানায় সে প্রতিদিন ৬ থেকে ৭ ঘন্টা পড়াশোনা করত । তবে বিশেষ করে প্রি বোর্ড পরীক্ষার পর থেকে পড়াশোনায় সে সম্পূর্ণরূপে মনোযোগ দেয়।
তার বাবার নাম নিত্য গোপাল রায়। পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী। মায়ের নাম কবিতা রায়, মা গৃহিনী। তারা দুই বোন। বড় বোন স্বর্ণালী রায় ২০১৯ ইংরেজিতে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ৪৩৪ নম্বর পেয়ে কলা বিভাগের সপ্তম স্থান লাভ করে বলে জানায়। সে এখন ইউনিভার্সিটিতে পড়ছে।
বর্ণালীর বিষয় ছিল ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, ইকোনমিক্স এবং মনোবিদ্যা। সে জানায় তার শুধু পড়াশোনাতেই আগ্রহ ছিল । অন্য কিছুতে তার কেমন একটা দক্ষতা নেই । তার চারজন গৃহ শিক্ষক ছিল। ভবিষ্যতের সে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ে শিক্ষকতার কাজে নিযুক্ত হতে চায় বলে জানায় ।
বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী হওয়ার আর্থিক অভাব অনটনের মধ্য দিয়ে দুই বোনকে লেখাপড়া করতে হয় বলে জানায় তার সাফল্যে খুশি মা-বাবা, আত্মীয়-স্বজন, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রী সকলেই ।এর সাথে গর্বিত সমগ্র ধর্মনগর বাসী।








