ড্রাম ভর্তি গাঁজা সহ তিন জন বাংলাদেশীকে আটক

অনলাইন ডেস্ক, ২৯ এপ্রিল, ২০২৫: তিন বাংলাদেশী সহ প্লাস্টিকের ২ ড্রাম ভর্তি শুকনো গাজা ও উদ্ধার। গোপনসূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করে এই নেশার সামগ্রী।

সোমবার রাতে এই গাঁজা উদ্ধার হয় ধনপুর পঞ্চায়েতের অন্তর্গত বৈদ্যনাথ গ্রামের জাকির হোসেনের বাড়ি থেকে। গোপনসূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এই মাদকদ্রব্য উদ্ধার করে যাত্রাপুর থানার পুলিশ।

পুলিশের সুএে জানা যায়, তিন বাংলাদেশী সহ প্লাস্টিকের ২ ড্রাম ভর্তি শুকনো গাজা ও উদ্ধার করে। তবে একই বাড়ির পাশের ঘরে বাড়ির মালিক জাকির হোসেন পুলিশের আচ পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ জানান, রাত এগারোটার পরে গোপন খবর পেয়ে তিনি নিজে এবং অন্যান্য পুলিশ অফিসার সহ টি এস আর জোয়ানদের সঙ্গে নিয়ে রাতে অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে তিনজনকে গাঁজা খাওয়া অবস্থায় আটক করা হয়।

আটককৃত বাংলাদেশিদের নাম, মাইনুল ইসলাম, তাইজুল ইসলাম এবং জহিরুল্লাহ। এদের সকলের বাড়ি বাংলাদেশের বরিশাল জেলায়। জিজ্ঞাসাবাদের পর এরা স্বীকার করেছে বেশ কয়েকদিন আগে থেকেই ওখানে এসে আস্তানা করে শুকনো গাঁজা সংগ্রহ করত।

বর্তমান যে পরিস্থিতি জাতীয় আন্তর্জাতিক , তারই প্রেক্ষাপটে বাংলাদেশ থেকে এখানে এসে আস্তানা করা অবশ্যই একটা চিন্তার ব্যাপার! সাম্প্রতিক আন্তর্জাতিক যে পরিস্থিতি বর্তমানে, সীমান্ত এলাকায় বিএসএফের সাথে আমাদের পুলিশ ও টিএসআরদের যৌথভাবে টহলদারী অব্যাহত রয়েছে। শুধু তাই নয়! থানা এলাকার সর্বত্র নজরদারি চলছে।

Leave a Comment