গ্রামবাসীর সাথে দুর্বব্যবহার-এর অভিযোগ উঠল সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে

অনলাইন ডেস্ক, ২৯ এপ্রিল, ২০২৫: পথ আটকে গ্রামবাসীর সাথে দুর্বব্যবহার অভিযোগ উঠল ৩৭ নং ব্যাটেলিয়ন সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে। এই অভিযোগ তুলে সরব হলেন এলাকাবাসী।

জানা যায়, এলাকাবাসী অভিযোগ সোমবার রাত নয়টা নাগাদ কমলপুরের সীমান্ত গ্রাম মলয়ার বাসিন্দা আবু ইসুব মিয়া ও আব্দুল মতিন দুই যুবক যখন বাড়িতে যাচ্ছিলো তখন বি এস এফ ‘র ৩৭ নং ব্যাটেলিয়ন ‘র প্রহরারত জোয়ানরা তাদের পথ আটকে তাদের সাথে দুর্বব্যবহার করে।

তাদের সাথে ধাক্কাধাক্কি ও গালাগালিও করা হয় বলে অভিযোগ করে গ্রামবাসীরা। পড়ে তারা গ্রামে গিয়ে গ্রামবাসীদের ঘটনা জানায়। গ্রাম থেকে রাত্রে কমলপুর থানায় ও এস ডি পি ও কে ঘটনা জানায় গ্রামবাসীরা। রাত্রে থানার ও সি এবং এস ডি পি ও মলয়া গ্রামে যান।

সেখানে গিয়ে ঘটনাটি তদন্ত করবেন বলে আশ্বাস দেয় পুলিশ আধিকারিকরা। কিন্তু আজ সকাল পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনো খোঁজ খবর না নেওয়ায় সকাল এগারোটা নাগাদ গ্রামবাসীরা মহকুমা শাসক জি এস নায়েক ‘র নিকট অভিযোগ করে।

গ্রামবাসীরা আরো অভিযোগ করে যে, এলাকায় সীমান্তরক্ষী বাহিনী আসার পর থেকে এই গ্রামের কোনো গরু, ছাগল কাঁটাতারের বেড়ার ওপারে বাঁধার অনুমতি দেওয়া হয় না। কিন্তু বাংলদেশী দের জন্য কোনো বাঁধা নেই।

এমন কি এই গ্রামদের কোনো মহিলা যদি বাজার থেকে আসে তাহলে কোনো মহিলা কনস্টেবল ছাড়া জওয়ানরা তদন্ত করা হয় বলে অভিযোগ করা হয় সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে।

Leave a Comment