অনলাইন ডেস্ক, ২৯ এপ্রিল, ২০২৫: ভূস্বর্গ কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হানার তীব্র নিন্দা জানিয়ে বিশ্ব হিন্দু পরিষদ ইছাই লালছড়া খন্ডের কালাচড়া ব্লকের অধীন ইচাইলালছড়া মহাদেববাড়ি প্রাঙ্গন থেকে নতুনবাজার পর্যন্ত এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ বিক্ষোভ মিছিলটি লালছড়া মহাদেববাড়ি প্রাঙ্গন থেকে শুরু হয়ে নতুনবাজার পর্যন্ত গিয়ে পুনরায় লালছড়া মহাদেববাড়ি প্রাঙ্গনে এসে শেষ হয়। বিভিন্ন স্লোগানের মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
এই মিছিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা বিজেপি দলের বাগবাসা মন্ডল সভাপতি বিকাশ নাথ সহ প্রমূখরা। বিকাশ নাথ জানান, কাশ্মীরে পাক মদতপুষ্ট সন্ত্রাসীদের হানায় নিরীহ হিন্দু পর্যটকদের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয় এবং গভীর সমবেদনা জানান সংগঠনের তরফে।
তাদের মিছিলটি সমস্ত ইচাই লালছড়া থেকে নতুনবাজার পর্যন্ত সমস্ত এলাকা পরিক্রমা করে নিহতদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় । তারা পাক মদতপুষ্ট এই জঙ্গিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় সরকারের নিকট দাবি জানান। তারা বলেন এই দেশ ঐক্য, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের দেশ যেখানে বিদেশী জঙ্গি গোষ্ঠীর দ্বারা বিভেদ করা চলবে না।







