দুদিনব্যাপী রাজ্যভিত্তিক সাংগ্রাই উৎসব শুরু

অনলাইন ডেস্ক, ১৬ এপ্রিল, ২০২৫:শান্তিরবাজার মহকুমার দেবদারু মহামুনি বুদ্ধ বিহার প্রাঙ্গণে আজ থেকে শুরু হয়েছে দু’দিনব্যাপী ৮ম রাজ্যভিত্তিক সাংগ্রাই উৎসব। আজ সন্ধ্যায় দু’দিনব্যাপী সাংগ্রাই উৎসবের উদ্বোধন করেন বুদ্ধ ধর্মগুরু ড. ধম্মপইয়া।

উদ্বোধকের বক্তব্যে ভগবান বুদ্ধের ভাবাদর্শে অনুপ্রাণিত হওয়ার জন্য ড. ধম্মপিয়া যুব সমাজের প্রতি আহ্বান জানান। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক প্রমোদ রিয়াং। তিনি বলেন, রাজ্য সরকার রাজ্যের প্রত্যেকটি জনজাতি গোষ্ঠীর ধর্ম, ভাষা ও শিক্ষার বিকাশে কাজ করে যাচ্ছে।

বিধায়ক মাইলাফু মগ রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির ব্যাখ্যা করে বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এমডিসি কংজং মগ। স্বাগত বক্তব্য রাখেন ডিসিএম পবিত্র দাস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মণ সোসিও কালচার‍্যাল অর্গানাইজেশনের বাইখোরা জোনের সভাপতি রাজকুমার মগ। বিভিন্ন সরকারি দপ্তর প্রদর্শনী মন্ডপ খুলেছে। তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে দু’দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Comment