সাত রাজ্যের কাস্টমস-জিএসটি পরিস্থিতি খতিয়ে দেখতে ত্রিপুরায় কেন্দ্রীয় উচ্চপদস্থ আধিকারিক কোন প্রকাশ সিং

উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্যে কাস্টমস, জিএসটি এবং সেন্ট্রাল এক্সাইজ সংক্রান্ত কাজকর্ম, বাণিজ্যিক পরিস্থিতি ও সংশ্লিষ্ট সমস্যাগুলি সরেজমিনে খতিয়ে দেখতে ত্রিপুরা সফরে এলেন কেন্দ্রীয় কাস্টমস ও জিএসটি দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক কোন প্রকাশ সিং। তাঁর এই সফর সাত রাজ্য পরিদর্শন কর্মসূচির শেষ পর্ব।

পদে যোগদানের পর থেকেই উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্যে কাস্টমস, জিএসটি ও সেন্ট্রাল এক্সাইজ সংক্রান্ত বিষয়গুলির দায়িত্ব সামলাচ্ছেন তিনি। সেই সূত্রেই প্রতিটি রাজ্যে সরাসরি সফর করে সংশ্লিষ্ট এলাকার সমস্যা, বাণিজ্যিক মহলের অসুবিধা এবং কাস্টমস সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যেই ছয়টি রাজ্য সফর সম্পন্ন হয়েছে। এবার সপ্তম ও শেষ রাজ্য হিসেবে ত্রিপুরা সফরে এসেছেন তিনি।

এই সফরের মূল লক্ষ্য হলো রাজ্যের সার্বিক পরিস্থিতি সম্পর্কে বাস্তব ধারণা লাভ করা। পাশাপাশি দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক, বিভিন্ন বন্দর সংস্থার প্রতিনিধি এবং বাণিজ্যিক মহলের সদস্যদের সঙ্গে বৈঠক ও মতবিনিময়ের মাধ্যমে তাঁদের সমস্যা ও অভিজ্ঞতার কথা শোনা। কাস্টমস ও জিএসটি সংক্রান্ত কোন কোন ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া প্রয়োজন, তাও চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সফরকালে ত্রিপুরার দপ্তরের কাজকর্ম সম্পর্কে জানতে চাওয়া হলে কোন প্রকাশ সিং জানান, ২০১৭ সালে জিএসটি চালু হওয়ার পর কেন্দ্রীয় দপ্তরের অধীনে ত্রিপুরায় একটি নতুন কমিশনারেট গঠন করা হয়। এরপর এই প্রথমবারের মতো রাজ্যে একজন নিয়মিত কমিশনার পদায়ন করা হয়েছে।

তিনি আরও জানান, ত্রিপুরার দপ্তরের কাজকর্ম, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিতভাবে জানার প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট আধিকারিক ও বাণিজ্যিক মহলের সঙ্গে আলোচনার মাধ্যমে বিভিন্ন সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়টিও এই সফরের অন্যতম উদ্দেশ্য

।

 

Leave a Comment