খাদ্যে বিষক্রিয়ায় স্কুলছাত্রের মৃত্যু, শ্রাদ্ধানুষ্ঠানের খরচ জোগাতে অসহায় পরিবার

প্রগতি ত্রিপুরা, ২৮ নভেম্বর, ২০২৬: দক্ষিণ চড়িলাম ৬ নম্বর কলোনি: পরিবারের বাকি তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও বড় ছেলের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারছে না দাস পরিবার। আগামী ৭ ডিসেম্বর প্রয়াত স্কুলছাত্র অন্তর দাসের শ্রাদ্ধানুষ্ঠান। কিন্তু চিকিৎসার খরচ বহন করতে গিয়ে পরিবারটি আর্থিক সংকটে পড়েছে। শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করার মতো অর্থ হাতে না থাকায় সাহায্যের আবেদন জানিয়েছেন পরিবারের সদস্যরা।

পরিবার সূত্রে জানা যায়, খাদ্যে বিষক্রিয়ার কারণে পরিবারের চারজন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় স্কুলছাত্র অন্তর দাসের মৃত্যু হয়। পরিবারের বাকি তিনজন চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার খরচ মেটাতে গিয়ে পরিবারের সঞ্চিত অর্থ শেষ হয়ে গিয়েছে বলে জানিয়েছেন সদস্যরা। আগামী ৭ ডিসেম্বর ছেলের শ্রাদ্ধানুষ্ঠান নির্ধারিত থাকলেও আর্থিক অনটনের কারণে কীভাবে অনুষ্ঠান সম্পন্ন করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা।

এই কঠিন পরিস্থিতিতে প্রয়াত অন্তর দাসের শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন করতে প্রশাসন, সরকার ও সহৃদয় মানুষের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে শোকাহত পরিবার।

 

Leave a Comment