ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে তিপ্রা মথার প্রচারসভা

প্রগতি ত্রিপুরা, ২৪ সেপ্টেম্বর, ২০২৬: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে তেলিয়ামুড়া ব্লকের বিভিন্ন এলাকায় তিপ্রা মথা মনোনীত প্রার্থীদের সমর্থনে প্রচার ও সভা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার পূর্ব সরদু করকরি ভি.সি.-এর হরিকুমার চৌধুরী পাড়ায় ৩ নম্বর ওয়ার্ডের ৪ ও ৫ নম্বর সিটের তিপ্রা মথা মনোনীত প্রার্থীদের সমর্থনে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।

একই দিনে মুংকুরুই পাড়া জে.বি. স্কুল মাঠেও ১ ও ২ নম্বর ওয়ার্ডের ১ ও ২ নম্বর সিটের তিপ্রা মথা মনোনীত প্রার্থীদের সমর্থনে পৃথক সভার আয়োজন করা হয়।

উভয় সভায় উপস্থিত ছিলেন তিপ্রা মথার এমডিসি উৎপল দেববর্মা, এমডিসি গীতা দেববর্মাসহ দলের অন্যান্য নেতৃত্ব, কর্মী ও সমর্থকরা। সভায় বক্তারা আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীদের পক্ষে প্রচার ও সমর্থন জোরদার করার আহ্বান জানান।

সভাগুলিকে কেন্দ্র করে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নির্বাচনের আগে সংশ্লিষ্ট এলাকাগুলিতে তিপ্রা মথার প্রচার কার্যক্রম আরও জোরদার করার প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

Leave a Comment