সোমনাথ মন্দিরের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ: মন্ত্রী টিংকু রায়

প্রগতি ত্রিপুরা, ২৪ সেপ্টেম্বর, ২০২৬: শরতের আগমনী বার্তার সঙ্গে সেজে উঠছে ঊনকোটি জেলার চণ্ডীপুর বিধানসভার শ্রীরামপুর। এ বার শ্রীরামপুর সংহতি সার্বজনীন দুর্গাপুজোর বিশেষ আকর্ষণ হতে চলেছে ভারতের অন্যতম পবিত্র তীর্থক্ষেত্র সোমনাথ মন্দিরের আদলে তৈরি মণ্ডপ।উদ্যোক্তার জানান, এ বারের পুজোর বাজেট প্রায় ৭০ লক্ষ টাকা। প্রায় এক মাস ধরে পশ্চিমবঙ্গের কারিগরদের তত্ত্বাবধানে চলছে মণ্ডপ নির্মাণের কাজ। বৃহস্পতিবার সকালে প্রস্তুতি পরিদর্শনে যান চণ্ডীপুরের বিধায়ক তথা সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায়।

মন্ত্রী জানান, গত বছরের মতো এ বারও ষষ্ঠীর দিন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার হাতেই মণ্ডপ উদ্বোধনের আশা রয়েছে। জায়গা সীমিত হওয়ায় সোমনাথ মন্দিরের সম্পূর্ণ কাঠামো তৈরি সম্ভব না হলেও মণ্ডপের মাধ্যমে মূল ভাবনাটি তুলে ধরা হচ্ছে বলে জানান তিনি।পুজোর পাঁচ দিন থাকছে মধ্যাহ্নভোজ ও প্রসাদের ব্যবস্থা, বিশেষ আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুজো ম্যাগাজিন প্রকাশ। সব মিলিয়ে এ বার শ্রীরামপুরের দুর্গোৎসব দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন মন্ত্রী শ্রী রায়।

Leave a Comment