বোনকে বিয়ে দিতে জায়গা বিক্রি করে সেই জায়গার উপর মামলাকে কেন্দ্র করে চাঞ্চল্য!

প্রগতি ত্রিপুরা, ১২ সেপ্টেম্বর, ২০২৬: মোহনপুর মহকুমার অধীন বামুটিয়া তহশীল কাছারির অন্তর্গত রাঙ্গুটিয়া গ্রামের বেড়িমুড়া পাল পাড়া এলাকার বাসিন্দা মৃত অবিনাশ দাস ও কর্ণমণি দাস একই এলাকার মৃত অধীর গোস্বামী উরফে নারায়ণ গোস্বামী, শংকর গোস্বামীদের কাছ থেকে তাদের বোনের বিয়ের সময় প্রায় ৩০ বছর আগে ১৯৯৭ সালে ১ কানি জায়গা কেনেন, কিন্তু অধীর গোস্বামী এবং তার পরিবার মৃত অবিনাশ দাস এবং কর্ণমনি দাসকে জায়গার কাগজ করে দেননি,ইতিমধ্যে প্রয়াত হয়েছেন অধীর গোস্বামীও।

এবং দীর্ঘ প্রায় 30 বছর পর গতকাল হঠাৎ তারা জানতে পারেন যখন তাদের বাড়িতে তসিলের লোক আসেন সকল গো স্বামী শংকর গোস্বামী তাদের জায়গা নিয়ে মামলা করেছেন। পাশাপাশি শঙ্কর গোস্বামীর মুহুরির বিরুদ্ধে তসলিমকে প্রভাবিত করার চেষ্টার ওই যুগ উঠে। গোটা ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিনাশ দাস এবং অনুমনি দাসের পরিবার এই সমস্যার সুষ্ঠু সমাধান চান এবং বলেন তারা অধীর গোস্বামী এবং সংকর গোস্বামীদের কাছ থেকে তাদের বোন বিয়ের সময় জায়গাটি ক্রয় করেন পরবর্তী সময়ে একাধিকবার কাগজ করে দেওয়ার কথা বললেও তাদেরকে বিভিন্নভাবে শুধু প্রতিশ্রুতি দেন কাগজ করে দেননি।

Leave a Comment