প্রগতি ত্রিপুরা, ০১ অক্টোবর, ২০২৬: ওয়ান ড্রপ অব হিউম্যানিটি—গিভ ব্লাড, সেভ লাইভস”—মানবতার এই বার্তাকে সামনে রেখে পালিত হলো জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস ২০২৬। এই উপলক্ষে ত্রিপুরা স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের উদ্যোগে আগরতলার প্রজ্ঞা ভবনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়, সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক, চিকিৎসক এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা। অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব এবং রক্তদানের মাধ্যমে মুমূর্ষু রোগীর জীবন রক্ষার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা বলেন, রক্তের কোনো কৃত্রিম বিকল্প নেই। তাই সুস্থ ও সক্ষম নাগরিকদের নিয়মিত স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসা উচিত। রক্তের সংকট মোকাবিলায় সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানের প্রবণতা আরও বাড়ানোর আহ্বান জানানো হয়।
মানবতার সেবায় স্বেচ্ছায় রক্তদানকে একটি সামাজিক দায়বদ্ধতা হিসেবে গ্রহণ করার বার্তাও দেওয়া হয় অনুষ্ঠানে।








