খুনের মামলায় অভিযুক্তকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড! ২৫ হাজার টাকা জরিমানা।

প্রগতি ত্রিপুরা, ১১ সেপ্টেম্বর, ২০২৬: খুনের মামলায় অভিযুক্ত চন্দ্র কুমার ত্রিপুরাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানার নির্দেশ দিল দক্ষিণ জেলার জেলা ও দায়রা আদালত। ঘটনাটি ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি রাতের। বাইখোরা থানাধীন জোলাইবাড়ি সাতবাইয়া বাড়ি এলাকায় মলিন দাস ত্রিপুরার দোকানে বসেছিলেন ৪৮ বছর বয়সি মনোরঞ্জন ত্রিপুরা।

অভিযোগ, রাত আনুমানিক ৮টা নাগাদ হঠাৎ ধারালো দা নিয়ে মনোরঞ্জন ত্রিপুরার মাথা ও মুখে এলোপাথাড়ি কোপাতে শুরু করে চন্দ্র কুমার ত্রিপুরা। চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসেন মনোরঞ্জনের স্ত্রী গন্ধা দেবী ত্রিপুরা ও তাঁর মেয়ে। তাঁরা দেখতে পান, তখনও দা দিয়ে মনোরঞ্জনকে কোপাচ্ছে অভিযুক্ত।

গুরুতর আহত অবস্থায় মনোরঞ্জন ত্রিপুরাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। পরদিন, ২৪ ফেব্রুয়ারি, মৃতের স্ত্রী বাইখোরা থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর ০৭/২৫, বিএনএস-এর ১০৩(১) ধারায়। এরপর তদন্ত শুরু করে পুলিশ। মামলার তদন্তকারী আধিকারিক ছিলেন খোকন চন্দ্র দাস।তদন্ত শেষে ৩০ এপ্রিল চার্জশিট দাখিল করে পুলিশ।

মামলাটি আদালতে গড়ালে মোট ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। বৃহস্পতিবার মামলার রায় ঘোষণা করেন দক্ষিণ জেলার জেলা ও দায়রা আদালতের বিচারক গোবিন্দ দাস। আদালত অভিযুক্ত চন্দ্র কুমার ত্রিপুরাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ২৫ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন। সরকার পক্ষের হয়ে মামলাটি পরিচালনা করেন আইনজীবী সুব্রত ভট্টাচার্য।

Leave a Comment

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ৪০তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে