প্রগতি ত্রিপুরা, ২০ আগস্ট, ২০২৬: আজ বিকেলে পশ্চিম ও খোয়াই জেলার সীমান্তে অবস্থিত মোহনবাড়ী টিএসআর (TSR) ক্যাম্পের সামনে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী একজনের মৃত্যু হয়েছে এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন।
১০৮ নং জাতীয় সড়কের খোয়াই আগরতলা ভায়া সুবল সিং রাস্তায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সুত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে আগরতলার দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রাথমিক তদন্ত শুরু করে। উভয়কে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসা হলে আশঙ্কা জনক অবস্থায় আগরতলা জিবি হাসপাতালে পাঠানো হয় বাইকে থাকা এক মহিলা আরোহীকে। পুলিশ সুপার জানিয়েছেন, মৃত যুবক নাম রতিশ দেববর্মা মহিলার পরিচয় পাওয়া যায়নি।
এই দুর্ঘটনার বিষয়ে খোয়াই জেলার পুলিশ আধিকারিক জাস্টিন জোসেফ জানিয়েছেন, একটি মোটরসাইকেলে করে এরা দুজন আসছিল সুবল সিং থেকে খোয়াইয়ের দিকে।
রাস্তায় একটি বেপরোয়া গতিতে থাকা গাড়ি তাদেরকে ধাক্কা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যুবকটির। আশঙ্কা জনক অবস্থায় আগরতলায় পাঠানো হলো ওই মহিলাকে। এই ঘটনায় অভিযুক্ত গাড়িটিকে খুঁজে বার করার জন্য পুলিশ চেষ্টা করছে।








