অনলাইন ডেস্ক, ১৩ আগস্ট, ২০২৬: গভীর রাতে কুমারঘাট শহরের প্রাণকেন্দ্রে,জাতীয় সড়ক লাগুয়া এলাকায় এই ঘটনা ঘটে। দোকানের পূর্ব প্রান্তে ধর মার্কেট, পশ্চিম প্রান্তে প্রায় ২০০ মিটার দূরে স্থানীয় বিধায়ক ভগবান চন্দ্র দাসের বাড়ি, এবং দক্ষিণ প্রান্তে সুবাস সংঘ ক্লাব অবস্থিত।
গত রাতে চোরের দল পেছনের দরজা ভেঙে এবং পাকা দেওয়াল ফুটো করে দোকানে প্রবেশ করে।
ধ্রুব জুয়েলারির মালিক স্বপন দেবনাথ জানিয়েছেন সাপ্তাহিক হাট বাজার পাবিয়াছড়া বাজারে এদিন সকালে এসে দেখতে পায় তাদের দোকান থেকে প্রায় ৮ ভরি সোনা ১ কেজি রূপোর পাশাপাশি লকারে রাখা মানুষের বিভিন্ন কাজের অর্ডার দেওয়া সোনা লুঠ করা হয়েছে। একইসঙ্গে, পাশের পান দোকান থেকেও আনুমানিক ১০ থেকে ১২ হাজার টাকার জিনিসপএ নিয়ে গেছে বলে জানিয়েছেন দোকানের মালিক বিদ্যুৎ দেবনাথ।
অভিযোগ, চোরেরা দোকানের সিসিটিভি ক্যামেরার অভিমুখ ঘুরিয়ে দেয় এবং কিছু টেকনিক্যাল যন্ত্রাংশও নিয়ে যায়। যদিও সিসিটিভি ফুটেজে তিন জন দুষ্কৃতীকে দেখা গেছে, তবে স্পষ্ট পরিচয় এখনও মেলেনি। এই ঘটনায় শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে পুলিশ প্রশাসনের কাছে চোরদের শনাক্ত করা এবং লুঠ হওয়া সামগ্রী উদ্ধারের দাবি জানিয়েছেন। উল্লেখ্য, এর আগেও কুমারঘাট থানা এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটলেও এখনও পর্যন্ত পুলিশ কোনো দুষ্কৃতীকে শনাক্ত করতে পারেনি, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।








