প্রগতি ত্রিপুরা, ৮ আগস্ট, ২০২৬: বিগত ৩রা আগস্ট বিলোনিয়ার বি,কে, আই ময়দানে ৪৩ নং বিএসএফ এর উদ্যোগে জেলাভিত্তিক ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, উক্ত জেলা ভিত্তিক ফুটবল প্রতিযোগিতায় রাজ্যর ৮টি জেলার ফুটবল টিম অংশগ্রহণ করে, প্রখ্যাত ফুটবলার তথা কোচ অঞ্জন পালের তত্ত্বাবধানে উত্তর জেলার ফুটবল টিম উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
৩রা আগস্ট হতে ৭ই আগস্ট পর্যন্ত চলা এই প্রতিযোগিতায় উত্তর জেলার ফুটবল টিম চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে। জেলা ভিত্তিক ফুটবল প্রতিযোগিতায় রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করে, উত্তর জেলার এই ফুটবল টিম চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বিলোনিয়া থেকে ট্রেন যুগে আজ ধর্মনগর পৌঁছালে ধর্মনগর স্টেশনে জেলার ফুটবল টিমকে স্বাগত জানানোর মধ্য দিয়ে তাদেরকে সংবর্ধনা প্রদান করেন ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী। পাশাপাশি জেলার ফুটবলের প্রচার ও প্রসারের জন্য সর্বোপরি জেলা থেকে আগামী দিনে প্রতিভাবান ফুটবলার তুলে আনতে তিনি সর্বদা সর্বোওভাবে সাহায্য ও সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন।








