বাগানবাজারে চা বাগান সংলগ্ন পুকুর থেকে যুবকের পচা-গলা মৃতদেহ উদ্ধার

প্রগতি ত্রিপুরা, ০৩ আগস্ট, ২০২৬: বাগানবাজার চা বাগান সংলগ্ন একটি পুকুর থেকে এক যুবকের পচা-গলা মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ প্রশাসন।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, প্রথম দিকে মৃতদেহটির পরিচয় পাওয়া না গেলেও পরবর্তীতে শনাক্তকরণ সম্ভব হয়। মৃত যুবকের নাম সঞ্জিত তাঁতি (ডাকনাম ‘পুউ’)। তিনি বাগানবাজার এলাকার বাসিন্দা সচীন্দ্র তাঁতির ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত চার-পাঁচ দিন ধরে সঞ্জিত নিখোঁজ ছিলেন। সকালে পুকুরে মৃতদেহ ভাসতে দেখে পুলিশ ও পরিবারকে খবর দেওয়া হয়। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পোশাক ও চেহারা দেখে মৃতদেহটি শনাক্ত করেন।

ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করেছে। এটি দুর্ঘটনা না কি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী