খার্চি উৎসবের ষষ্ঠ দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান

অনলাইন ডেস্ক , ২৭ জুলাই, ২০২৬ : ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের ধারার অনন্য মিলন উৎসব খার্চির ষষ্ঠ দিনে কৃষ্ণমালা ও হাবেলী মঞ্চে বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং খার্চি মেলা আয়োজক কমিটির উদ্যোগে ঊনকোটি জেলা এবং পশ্চিম জেলার অন্তর্গত বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা ও শিল্পীগণ একক বাঁশীবাদন, সুমুই বাদন, ভক্তিমূলক সঙ্গীত, মগ নৃত্য, কবিগান, মনসামঙ্গল পাঠ, রামায়ণ গান, লোক নৃত্য, ধামাইল নৃত্য, মামিতা নৃত্য, সমবেত বেহালা বাদন, তবলা লহড়া, আবৃত্তি, সমবেত নৃত্য, সমবেত সংগীত, একক নৃত্য, একক সংগীত পরিবেশন করেন। আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানে কৃষ্ণমালা মঞ্চে উত্তর পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্র থেকে আগত শিল্পীদের দ্বারা বিহুনৃত্য পরিবেশিত হয়।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী