মামার বাড়িতে জলে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু! ঘটনা বিশালগড় থানাধীন কদমতলী এলাকায়।

প্রগতি ত্রিপুরা, ১৬ জুলাই , ২০২৬: মামার বাড়িতে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু আড়াই বছরের শিশু ইসমাইল হোসেনের। ঘটনা বিশালগড় থানাধীন কদমতলী এলাকায়। স্বামীর সাথে ঝগড়া করে গত প্রায় তিন বছর ধরে গৃহবধূ শর্মিলা বেগম তার বাবার বাড়িতে বসবাস করেন।শর্মিলা পেশায় নিরাপত্তা রক্ষী।

প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও শর্মিলা তার সন্তানকে বাবার বাড়িতে লোকজনদের কাছে রেখে কাজের উদ্দেশ্যে বেরিয়ে যান। শিশুটি খেলতে খেলতে হঠাৎ বাড়ির পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালের নিয়ে আসা হলে তাকে মৃত বলে ঘোষণা করে।

কড়ুইমুড়া এলাকায় ঈমান হোসেনের সাথে বিয়ে হয়েছিল শর্মিলার। এই ফুটফুটে শিশুর মৃত্যুর কবরে চোখের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। সংবাদ মাধ্যমে এমনটাই জানান মৃত শিশুর পরিবারের লোকজন।

Leave a Comment