হরে কৃষ্ণ মন্দির আয়োজিত রথযাত্রা উৎসবের সূচনা করলেন রাজ্যপাল

প্রগতি ত্রিপুরা, ১৬ জুলাই , ২০২৬: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডিড নান্নু আজ আশ্রম চৌমুহনীস্থিত হরে কৃষ্ণ মন্দির আয়োজিত রথযাত্রা উৎসবের সূচনা করেন। সেখানে তিনি রথযাত্রা উৎসবের তাৎপর্য তুলে ধরেন এবং শান্তি, সম্প্রীতি ও আধ্যাত্মিক মূল্যবোধের প্রসারে এর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন সাংসদ রাজীব ভট্টাচার্য এবং হরে কৃষ্ণ মন্দিরের সভাপতি জে. এস. দাস। এছাড়াও এই অনুষ্ঠানে সমাজকর্মী অরিন্দম চৌধুরী ও অধীর দেবনাথ উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক ভক্ত এই উৎসবে অংশ নেন। লোক ভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।

Leave a Comment

রথযাত্রা সামাজিক ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে: রাজ্যপাল, রথযাত্রা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি মানবতা, ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা ও ঐক্যের এক অনন্য প্রতীক: মুখ্যমন্ত্রী