মৎস্য দপ্তরের উদ্দ্যোগে শান্তির বাজার পৌর পরিষদ এলাকায় পোনা বিতর করা হয়।

প্রগতি ত্রিপুরা, ১৫ জুলাই , ২০২৬: রাজ্য সরকার চাইছে মৎস্যচাষের মাধ্যমে লোকজনদের সাবলম্বী করতে। ত্রিপুরা রাজ্যোর লোকজনেরা যাতে করে মৎস্যচাষকরে ভালোভাবে অর্থ উপার্জন করতেপারে তারই প্রয়াস চালিয়েযাচ্ছে বগাফা মৎস্য দপ্তর। বগাফা মৎস্যদপ্তরের উদ্দ্যোগে সর্বদা মৎস্যচাষীদের নানানপ্রকারের সাহায্যের হাত বারিয়েদেওয়াহচ্ছে।

এরই মধ্যে মৎস্য উৎপাদন বৃদ্ধীর লক্ষ্যে শান্তির বাজার পৌর পরিষদ এলাকায় ২৬ জন বেনিফিসারী নির্ধারন করে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মাছের রেনু বিতরন করাহয়। বুধবার শান্তির বাজার পৌর পরিষদের কার্যালয় প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এইমাছের রেনুগুলো বেনিফিসারীর হাতে তুলেদেওয়াহয়।

আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তির বাজার পৌরপরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, কাউন্সিলার নেপাল চন্দ্র দাস, কাউন্সিলার রাকেশ দাস, বগাফা মৎস্যদপ্তরের অফিসার তানিক দাস, ফিসারী এসিসেন্ট পরিমল দেবনাথ সহ অন্যন্যরা।

আজকের এই কর্মসূচী সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানান বগাফা ফিসারী অফিসার তানিক দাস। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দরা বেনিফিসারীর হাতে মাছের রেনু গুলো তুলেদেন। মৎস্যদপ্তরের উদ্দ্যোগে আয়োজিত আজকের এই কর্মসূচীতে উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।

Leave a Comment