প্রগতি ত্রিপুরা, ২ জুলাই ২০২৬: ট্রেনে করে দাদুর বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু এক মুহূর্তের অসাবধানতায় গন্তব্য বদলে গেল সুদূর ত্রিপুরায়! করিমগঞ্জ স্টেশনে ভুল ট্রেনে চড়ে বসে দুই কিশোর। বর্তমানে তারা রয়েছে ত্রিপুরার আমবাসা পুলিশ স্টেশনে।
নিখোঁজ দুই কিশোরের নাম ইকবাল হোসেন (পিতা: আব্দুর রহমান) এবং দিলওয়ার হোসাইন (পিতা: করিম আলী)। তাদের বাড়ি বদরপুর এলাকার গুল-এ।
ঘটনার বিবরণে জানা যায়, দাদুর বাড়িতে যাওয়ার পথে করিমগঞ্জ স্টেশনে ট্রেন পরিবর্তনের সময় ভুলবশত তারা অন্য ট্রেনে উঠে পড়ে। এরপর ট্রেনটি তাদের নিয়ে পৌঁছে যায় ত্রিপুরার আমবাসা রেল স্টেশনে। বর্তমানে স্থানীয় পুলিশ তাদের হেফাজতে রেখেছে এবং পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করছে।
অভিভাবকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা: সন্তানদের প্রতি আরেকটু যত্নবান এবং সচেতন হোন। সামান্য অসাবধানতা বা ভুল বোঝাবুঝি থেকে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা, যা হতে পারে সারা জীবনের কান্নার কারণ। শিশুদের একা ছাড়বেন না এবং দীর্ঘ যাত্রার ক্ষেত্রে তাদের বিশেষ নির্দেশনা দিয়ে রাখুন।আমরা আশা করছি, প্রশাসন এবং পরিবারের সম্মিলিত প্রচেষ্টায় এই দুই কিশোর খুব দ্রুত তাদের বাবা-মায়ের কোলে ফিরে আসবে। সচেতন থাকুন, সাবধান থাকুন।”








