অনলাইন ডেস্ক, ২৬ জুন, ২০২৬: নিট, ইউজিসি, বি এস ই এবং সি ইউ ই টি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া ঘটনা 19 জনের ছাত্র-ছাত্রী প্রাণ যাওয়ার ঘটনা মোদি সরকারের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে দাবিতে আইসা, বিপ্লবী যুব সংস্থা, কিষান মহাসভা, সিপিআই ( এম- এল) র উদ্যোগে রাজার বাগ াগ মোটর ট্রেন এলাকা এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
সেখানে 19 জন মেধাবী ছাত্র-ছাত্রীদের মর্মান্তিক মৃত্যুর প্রতি গভীর শোক জানিয়ে মোমবাতি প্রজ্বলন করা হয়। পরবর্তী সময়ে এক বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে পার্থ কর্মকার বলেন, পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হওয়া দিল্লি সহ দেশব্যাপী ছাত্র-ছাত্রী সহ সর্বস্তরের জনগণ যেভাবে আন্দোলন সংগঠিত করেকেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করার দাবিতে যে আন্দোলন সংগঠিত হচ্ছে তার প্রতি সহমত পোষণ করে এই বিক্ষোভ কর্মসূচি থেকে শিক্ষা মন্ত্রী কে পদত্যাগে বাধ্য করার পাশাপাশি ন্যাশনাল টেস্টিং এজেন্সি কে বাতিল করা দাবি জানানো হয় এবং সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনা পরীক্ষা ব্যবস্থা চালু করার দাবি জানানো হয়।
শিক্ষা, পরীক্ষা ও নিয়োগ ব্যবস্থার বেসরকারি করন বন্ধ করা এবং শিক্ষাকে পণ্য করা চলবে না এবং শিক্ষায় মাফিয়া রাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসার জন্য আহ্বান জানান পার্থ কর্মকার।







