চণ্ডীপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতীদের সংবর্ধনা।

প্রগতি ত্রিপুরা, ২৭ জুন, ২০২৬: ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জানাতে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের শ্রীরামপুরের বিবেকানন্দ হলে এক কৃতি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চণ্ডীপুর বিজেপি মণ্ডলের যুব মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্য সরকারের সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চণ্ডীপুর যুব মোর্চার সভাপতি বাবলু দেব, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্পা দাস পাল, বিজেপির ঊনকোটি জেলা সভাপতি বিমল কর এবং চণ্ডীপুর মণ্ডল সভাপতি পিন্টু ঘোষসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এদিন চণ্ডীপুর বিধানসভার প্রায় ৩০০ জন এবং কৈলাসহর মহকুমার প্রায় ১০০ জন প্রথম ও দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করে শুভেচ্ছা ও অভিনন্দন জানান অতিথিরা।

Leave a Comment