প্রয়াত বিধায়ক ফয়জুর রহমানকে স্মরণে ধর্মনগরে শোকসভা, উপস্থিত মানিক সরকারসহ বাম নেতৃত্ব

অনলাইন ডেস্ক,২৪ জুন, ২০২৬: ভারতীয় কমিউনিস্ট পার্টি (সিপিআইএম)-এর উত্তর জেলা কমিটির উদ্যোগে প্রয়াত প্রাক্তন বিধায়ক ও মন্ত্রী ফয়জুর রহমান-এর স্মরণে এক শোকসভার আয়োজন করা হয় ধর্মনগরের স্বামী বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবন-এ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিআইএম উত্তর জেলা সম্পাদক অমিতাভ দত্ত, বিধায়ক ইসলাম উদ্দিন, বিধায়ক শৈলেন্দ্রনাথ, প্রয়াত ফয়জুর রহমানের পুত্র বদরুল ইসলাম-সহ দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

শোকসভার বক্তব্যে মানিক সরকার প্রয়াত ফয়জুর রহমানের দীর্ঘ রাজনৈতিক জীবন, সাংগঠনিক দক্ষতা এবং জনমুখী কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, ফয়জুর রহমান ছিলেন জনগণের নেতা, যিনি আমৃত্যু সাধারণ মানুষের স্বার্থে কাজ করে গেছেন। তাঁর অবদান আগামী প্রজন্মের রাজনৈতিক কর্মীদের অনুপ্রাণিত করবে।

এদিনের অনুষ্ঠানে উত্তর জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক উপস্থিত হয়ে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শোকসভার মধ্য দিয়ে তাঁর কর্মময় জীবন ও রাজনৈতিক আদর্শকে স্মরণ করা হয়।

Leave a Comment

গোমতী নদীর জল ব্যবহার করে আগরতলায় প্রস্তাবিত, জল সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী, আগামী দিনের প্রয়োজনের কথা চিন্তা করে সারা রাজ্যের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই জলসম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণে মিশন মোডে কাজ করতে হবে