অনলাইন ডেস্ক, ১৬ জুন, ২০২৬: সম্প্রতিকালে ফটিকরায় বিধানসভার কাঞ্চনবাড়ি বলাইবাজারে মৎস্য দপ্তরের উদ্যোগে ৩২ লক্ষ টাকা ব্যয়ে দুই হেক্টর জায়গা নিয়ে জলাশয়ের কাজ শুরু হয়েছিল।কাজের ঠিকাদার নির্মল দাসের তৎপরতায় কাজ শুরু হলেও, সাম্প্রতিক সময়ে এই কাজ নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেন স্থানীয় এলাকাবাসী।
এর কিছুদিন পর, সিপিআইএম দলের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে এক প্রতিনিধি দল এলাকাতে সফর করেন এবং তারাও দুর্নীতির অভিযোগ তোলেন।এই অভিযোগের ভিত্তি খন্ডন করে আজ মৎস্য দপ্তরের চারজনের এক প্রতিনিধি দল এবং স্থানীয় পঞ্চায়েত প্রধান ও প্রতিনিধিরা এলাকাতে সরজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের জয়েন্ট ডাইরেক্টর সুজিত সরকার, উনকোটি জেলার মৎস্য আধিকারিক তারেন্দ্র দেববর্মা, এবং দপ্তরের ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ দাস ও মানিক দাস। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় প্রধান শেলি ভট্টাচার্য। পরিদর্শন চলাকালীন সময় হঠাৎ এলাকারই এক ব্যক্তি চন্দন রায় সেখানে এসে ক্ষিপ্ত হয়ে গুরুতর অভিযোগ তোলেন।
মৎস্য দপ্তরের জয়েন্ট ডাইরেক্টর সুজিত সরকার এবং স্থানীয় প্রধান শেলি ভট্টাচার্য এই অভিযোগের ভিত্তি খন্ডন করে তাদের স্পষ্টিকরণ দিলেন। তাঁরা উল্লেখ করেন যে, এই ধরনের ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে একটি রাজনৈতিক পরিবেশ তৈরি হচ্ছে এবং উন্নয়নমূলক কাজে বাধা দেওয়ার চেষ্টা চলছে।







