অনলাইন ডেস্ক, ১৬ জুন, ২০২৬: সাব্রুম মহকুমার পশ্চিম জলেফা গ্রাম পঞ্চায়েতের গর্জনতলীতে নির্মাণ কাজ চলাকালীন এক মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন সঞ্জীব দাস নামে এক রাজমিস্ত্রি। জানা গেছে, এদিন উঁচু ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান তিনি।p এই সময়ে একটি রড সজোরে তার চোখে ঢুকে যায়।
সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর সঞ্জীব দাসের শারীরিক অবস্থার অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য উদয়পুর টেপানিয়া হাসপাতালে রেফার করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।







