অনলাইন ডেস্ক, ১৬ জুন, ২০২৬: মঙ্গলবার শালবাগানস্থিত সিআরপিএফ-র ডিআইজির কার্যালয়ে প্রদেশ কংগ্রেসের চার সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে। প্রতিনিধি দলে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, কংগ্রেস ওয়ার্কিং কমিটির (সিডাব্লিউসি) সদস্য তথা বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা-সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সোমবার আগরতলায় যুব কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচির সময় সংঘটিত ঘটনাবলির বিস্তারিত বিবরণ ডিআইজি-র সামনে তুলে ধরেন। গোটা বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন এবং বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সিআরপিএফ-র ডিআইজি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণকারী যুবকদের উপর অযৌক্তিক বলপ্রয়োগ এবং অসৌজন্যমূলক আচরণ কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। তাই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।







