চিটফান্ড : পাঁচ কোটি টাকা ঘোটালা কাণ্ডে তিন শীর্ষ পদাধিকারীর ছয় বছরের সশ্রম কারাদণ্ড

প্রগতি ত্রিপুরা, ৩০ মে, ২০২৬: শনিবার রাজ্যের চিটফান্ডের বিরুদ্ধে বড় রায় ঘোষণা করলো সিবিআই স্পেশাল কোর্ট। প্রগতিশীল ইনফ্রা প্রজেক্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেড নামের একটি চিটফান্ড সংস্থার তিন শীর্ষ পদাধিকারীর বিরুদ্ধে সাজা ঘোষণা করলো আদালত। ৮০০ জন আমানতকারীর কাছ থেকে সংগৃহীত প্রায় ৫.৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তিন অভিযুক্ত অরিন্দম দাস. দ্বীপশিখা দাস এবং পরিতোষ দাসকে দোষী সাব্যস্ত করেছে আদালত।

জানা যায়, প্রগতিশীল ইনফ্রা অ্যান্ড সার্ভিসেস লিমিটেড ২০০৯ সালে রাজ্যে থাবা-বসায়। প্রথমে তাদের কৈলাশহরে শাখা ছিল। ধীরে ধীরে তাদের সাত থেকে আট শতাধিক গ্রাহক হয়ে উঠে রাজ্যে। তারপরেই প্রতারণার ছক কষে এই কোম্পানি। ২০১১ সাল থেকে এই কোম্পানি মেচুরিটি পেমেন্ট দেওয়া বন্ধ করে দেয় গ্রাহকদের। ২০১২ সালে সাড়ে পাঁচ কোটি টাকা প্রতারণা শিকার হয়ে মামলা করেন গ্রাহকরা।

তারপর সিবিআই তদন্ত হয়। সিবিআই আদালতে চার্জশিট দাখিল করে। তারপর সাতজন আদালতে সাক্ষী হয়। এরপর সিবিআই স্পেশাল কোর্টের পক্ষ থেকে শনিবার এই মামলার রায় হয়। স্পেশাল জার্জ সিবিআই কোর্ট পশ্চিম ত্রিপুরা জেলার প্রিসাইডিং অফিসার দেবাসিস কর শনিবার রায় দেন। তিনজনকে দোষী সাব্যস্ত করে।

Leave a Comment