মোটর বাইক আরোহীর পাঁচ বছরের জেল সাথে ৫০ হাজার টাকা জরিমানর নির্দেশ দিল আদালত!

প্রগতি ত্রিপুরা, ৩০ মে, ২০২৬: মোটর বাইক আরোহীর পাঁচ বছরের জেল সাথে ৫০ হাজার টাকা জরিমানর নির্দেশ দিল আদালত। ঘটনা সাব্রুম মহকুমা, সাব্রুম থানার অন্তর্গত, গত ২০২২ সালে ৩০-শে ডিসেম্বর আনুমানিক সন্ধ্যা সাড়ে-পাঁচ (৫:৩০) ঘটিকার সময় সাব্রুম-আগরতলা ০৮- নং জাতীয় সড়কে চতুর্থদেবতার বাড়ীর সামনে সাব্রুম মাইকেল মধুসূদন দত্ত কলেজের শিক্ষিকা কীর্তি চক্রবর্তী ও উনার স্বামী তপন কুমার রায়ের সাথে বামপাশ দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ দমদমা শাস্ত্রী কলোনীর দাস পল্লীর বাসিন্দার গৌতম দাস নামে এক যুবক TR03-E-8046 নিজের এত নাম্বারের মোটর বাইক নিয়ে সজোরে পেছন দিয়ে নিকট স্থানে ঐ পথচলতি কলেজ শিক্ষিকা কৃতি চক্রবর্তীকে ধাক্কাদেন। ঐদিন সাথে সাথে খবর পেয়ে সাব্রুম দমকল বাহিনীর কর্মীরা সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে আসেন।

সাব্রুম মহকুমা হাসপাতালে কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করার পর সাথে সাথে কীর্তি চক্রবর্তীকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন সাব্রুম থানার পুলিশ। আর এই মর্মে সাব্রুম থানা 1-2024 মামলা রুজুকরে তদন্তে নামেন।

মহামান্য আদালত সাব্রুম মহকুমা এডিশনাল সেশনজস অসিত দেবনাথ মহাশয় ১৯ জনের সাক্ষী নিয়ে আজ মোটর বাইক আরোহী গৌতম দাসকে পাঁচ (৫) বছরের সংশ্রম কারাদণ্ড, সাথে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক (১) বছরের আরো অতিরিক্ত জেলের নির্দেশ দিলেন মহামান্য আদালত।

Leave a Comment