খোদ উচ্চশিক্ষা মন্ত্রীর কলেজে উত্তাল আন্দোলন !

প্রগতি ত্রিপুরা, ২৫মে, ২০২৬। অধ্যাপক বদলির প্রতিবাদে উত্তাল বিলোনিয়া ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়। কলেজের মুল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ কলেজের পড়ুয়া ছাত্র ছাত্রীরা।

কলেজের ভেতরে আটকা পড়ে গেছে কলেজের অধ্যক্ষ। অন্যান্য অধ্যাপক, অধ্যাপিকা সহ কলেজের স্টাফরা ঢুকতে পারচ্ছে না কলেজে। উচ্চ শিক্ষা মন্ত্রী কিশোর বর্মনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ছাত্রছাত্রীরা।

মোট চার জন বদলি হয় এই কলেজ থেকে। চার ঘণ্টা অতিক্রম হতে চলছে, অধ্যাপক বদলির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল বিলোনিয়া ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের চত্বর।

ছাত্র ছাত্রীর কলেজ গেইটে তালা ঝুলিয়ে বিক্ষোভ আন্দোলন চার ঘণ্টা অতিক্রম হলেও দেখা মেলেনি কোন আধিকারিকদের। এই বিক্ষোভরত ছাত্রছাত্রীদের মধ্য থেকে একের পর এক অসুস্থ হয়ে পরছে আর দমকলকর্মীরা এসে উদ্ধার করে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছে। আট থেকে দশ জন ছাত্র ছাত্রী বিক্ষোভ চলাকালীন অসুস্থ হয়ে পড়ে।

Leave a Comment