“এ.আই মা” উদ্যোগে নতুন দিশা ত্রিপুরা হাতে নেওয়া হয়েছে

আগরতলা, ২৫ মে।। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার জন্য ত্রিপুরায় শুরু হতে চলেছে ডিজিটাল বিপ্লব। প্রতি গ্রামে একজন “এ.আই মা” উদ্যোগে নতুন দিশা ত্রিপুরার গ্রাম বাংলাকে প্রযুক্তির মাধ্যমে আত্মনির্ভর ও আধুনিক করে তোলার লক্ষ্যে শুরু হয়েছে। “শান্তিনিকেতন ডিজিটাল মিশন”-এর এক অভিনব মানবিক উদ্যোগ — এই “AI মা” কর্মসূচী। মহারানী সুদক্ষিণা দেবী ও পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে, রাজ্য সরকারের সহযোগিতায় এই কর্মসূচি গ্রামবাংলার মহিলাদের হাতে তুলে দিচ্ছে ডিজিটাল ভবিষ্যতের চাবিকাঠি। এই উদ্যোগের মাধ্যমে ত্রিপুরার প্রতিটি গ্রাম থেকে একজন করে মহিলাকে বেছে নিয়ে তিন মাসব্যাপী ডিজিটাল ও AI প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিদিন বিকেল ৩টা, সন্ধ্যা ৭টা ও রাত্রি ৯টায় Google Meet-এর মাধ্যমে ঘরে বসেই চলবে এই প্রশিক্ষণ। লক্ষ্য শুধুমাত্র প্রযুক্তি শেখানো নয়, বরং গ্রামের মহিলাদের আত্মনির্ভর করে তোলা এবং তাঁদের মাধ্যমে গোটা সমাজকে ডিজিটাল পরিষেবার আওতায় নিয়ে আসা। এই প্রশিক্ষণের ফলে গ্রামের সাধারণ মানুষ ঘরে বসেই সরকারি ও বেসরকারি নানা পরিষেবা পেতে পারবেন। পাশাপাশি, AI মা-রা গ্রামবাসীদের ডিজিটাল মার্কেটিং, অনলাইন ব্যবসা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। রাজ্য ও কেন্দ্র সরকারের সহযোগিতায় গড়ে উঠবে প্রযুক্তিনির্ভর আত্মনির্ভর গ্রাম। উদ্যোক্তাদের দাবি, ভবিষ্যতে এই প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের জন্য দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তে রিমোট সার্ভিস ও ডিজিটাল কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে। ফলে গ্রামের মহিলারাই হয়ে উঠবেন পরিবারের পাশাপাশি সমাজের অর্থনৈতিক শক্তির অন্যতম ভরসা।

Rajesh Roy
Author: Rajesh Roy

Leave a Comment