প্রগতি ত্রিপুরা, ২৩ মে, ২০২৬: বিজেপি বনমালীপুর মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হয় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান। শনিবার রাজধানীর ধলেশ্বরস্থিত কামিনী কুমার সিংহ মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান।
উপস্থিত ছিলেন সাংসদ তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপির সহ-সভাপতি সুবল ভৌমিক সহ অন্যান্যরা। এক সাক্ষাৎকারে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান প্রায় সময় বিজেপির প্রশিক্ষণ বর্গ অনুষ্ঠান হয়ে থাকে।
বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান কর্মসূচি হাতে নিয়েছে। তারই অঙ্গ হিসাবে এইদিন বনমালীপুর মণ্ডলের প্রশিক্ষণ বর্গ কর্মসূচি শুরু হয়েছে।
এই কর্মসূচি রবিবার শেষ হবে। এই প্রশিক্ষণ কর্মসূচিতে ৮ টি বিষয় নিয়ে আলোচনা হবে। পরবর্তী সময় জেলা স্তরে প্রায় ১২ টি বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানান তিনি।







