অনুষ্ঠিত হল মেগা চক্ষু ও স্বাস্থ্য শিবির।

প্রগতি ত্রিপুরা, ২৩ মে, ২০২৬: রাজধানীর লেইক চৌমুহনী বাজার সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হল মেগা চক্ষু ও স্বাস্থ্য শিবির। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার, কর্পোরেটর ভাস্বতী দেববর্মা, বাজার সমিতির সম্পাদক শ্যামল সাহা সহ অন্যান্যরা। এইদিনের শিবিরে আসা লোকজনদের বিনামুল্যে চুক্ষু পরীক্ষা করা হয়।

এবং চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। মেয়র দিপক মজুমদার জানান লেইক চৌমুহনী বাজারের অস্থায়ী পরিচালন কমিটি বাজারের ব্যবসায়ীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে চুক্ষু শিবির ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে। এইটা একটা ভালো উদ্যোগ। তিনি আরও জানান রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হয়েছে। এইদিন শিবিরের আয়োজন করার ফলে বাজারের গরিব অংশের ব্যবসায়ী সহ এলাকার লোকজন উপকৃত হবে বলেও জানান তিনি।

Leave a Comment