প্রগতি ত্রিপুরা, ২৩ মে, ২০২৬: ফের বৃদ্ধি পেল পেট্রোল ও ডিজেলের মূল্য। ১০ দিনের মাথায় এই নিয়ে তিনবার বৃদ্ধি পেল পেট্রোল ও ডিজেলের মূল্য। শুক্রবার মধ্যরাতে পেট্রোলের মূল্য বৃদ্ধি পেল লিটার পিছু ৮৭ পয়সা।
অপরদিকে ডিজেলের মূল্য বৃদ্ধি পেল লিটার পিছু ৮৮ পয়সা। বর্তমানে পেট্রোলের মূল্য দাঁড়াল প্রতি লিটার ১০২ টাকা ২৯ পয়সা। অপরদিকে ডিজেলের মূল্য দাঁড়াল প্রতি লিটার ৯১ টাকা ২৩ পয়সা।







