প্রগতি ত্রিপুরা, ২১ মে, ২০২৬: রাজ্য পুলিশের ৪৭৬ জন কনস্টেবলের পাসিং আউট অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। নরসিংগড় স্থিত কে.টি.ডি.এস পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে এইদিন নয়া কনস্টেবলদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন ত্রিপুরা দেশের মধ্যে প্রথম রাজ্য যেখানে ১১২ ইন্ডিয়া অ্যাপের সুচনা করা হয়েছে।
বিশেষ করে মহিলা ও প্রবিন নাগরিকদের উপকারে আসবে এই ১১২ ইন্ডিয়া অ্যাপ। মুখ্যমন্ত্রী এইদিন আশা ব্যক্ত করেন নয়া পুলিশ কনস্টেবলরা নিষ্ঠা ও সততার সাথে তাদের কর্তব্য পালন করবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যাণকর। এইদিন পাসিং আউট হওয়া পুলিস কনস্টেবলদের মধ্যে ৩১৮ জন মহিলা এবং ১৫৮ জন পুরুষ কনস্টেবল রয়েছে। এদিন ৯১ এবং ৯২ তম ব্যাচের কনস্টেবলদের পাসিং প্যারেড অনুষ্ঠিত হয়।







