প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় রাজ্য স্তরের কর্মশালা

প্রগতি ত্রিপুরা, ২১ মে, ২০২৬: বৃহস্পতিবার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় রাজ্য স্তরের কর্মশালা। একই সাথে এইদিন পশু সখীদের মধ্যে কিট বিতরণ করা হয় এবং দপ্তরের লোগো উন্মোচন করা হয়। প্রজ্ঞা ভবনে আয়োজিত এইদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস।

সাথে উপস্থিত ছিলেন দপ্তরের আধিকারিকরা। এক সাক্ষাৎকারে মন্ত্রী সুধাংশু দাস জানান ত্রিপুরা রাজ্যে জনজাতিদের আর্থিক ভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে দুই বছর পূর্বে একটি প্রকল্প চালু করা হয়েছে। যাকে ট্রেস বলা হয়ে থাকে। এতে উপকৃত হবে রাজ্যের মানুষ।

Leave a Comment