প্রগতি ত্রিপুরা, ১৬ মে, ২০২৬: মোহনপুর মহকুমাধীন সিমনা বিধানসভার বড়কাঁঠাল এলাকা স্থিত তিপ্রাহ একাডেমিতে এক সংবর্ধনা প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ পরীক্ষায় কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধক,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা,ত্রিপুরা স্ব শাসিত জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা, সিমনা তমাকারী কেন্দ্রের এমডিসি রবীন্দ্র দেববর্মা সহ ছাত্র ছাত্রী,এসএমসি কমিটি, ও স্থানীয় জনগণ।
এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে জনপ্রতিনিধি,বিশিষ্ট অথিতি,শিক্ষক শিক্ষিকারা ছাত্র ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।








