জম্পুইজলায় প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত

প্রগতি ত্রিপুরা, ১৬ মে, ২০২৬: জম্পুইজলা মহকুমা প্রশাসনের উদ্যোগে গতকাল জম্পুইজলা মহকুমার থেলাকুং ভিলেজ কমিটি কার্যালয় প্রাঙ্গণে এক দিনের প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে ৫ জনকে জন্মের সার্টিফিকেট, ১৭ জনকে ইনকাম সার্টিফিকেট প্রদান করা হয় এবং ১৩টি আধার কার্ড আপডেট করা হয়। শিবিরে রেশন কার্ডের জন্য ৫ জন আবেদন করেন।

এছাড়া ৩০টি পিআরটিসি, ৫৪টি এসটি, ১৭টি ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদনপত্র জমা নেওয়া হয়। শিবিরে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে গবাদী পশুপাখীর চিকিৎসা করে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

এতে ২৯ জন প্রাণীপালক উপকৃত হন। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের পক্ষ থেকে ২টি কিষাণ ক্রেডিট কার্ডের জন্য ফর্ম বিতরণ করা হয়। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ৫৯ জনের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয় এবং ২০ জনকে আভা ও ২৩ জনকে বিনামূল্যে আয়ুষ্মান কার্ড প্রদান করা হয়।

Leave a Comment